Friday, September 26, 2014

আপনার কম্পিউটারের ফোল্ডার Icon সাজান বিভিন্ন রঙ দিয়ে

সবাই কেমন আছেন আসা করি সবাই ভাল আছেন ।
আজকে আমি আপনাদের একটা মজার সফটওয়্যার দিব ।
যদিও অনেকে জানেন । যারা জানেন না তাদের জন্য আমার শেয়ার করা ।
আমাদের কম্পিউটারে যারা উইন্ডোজএক্স-পি, ভিস্তা বা ৭ ব্যবহার করি তার ফোল্ডার আইকন হলুদ রংয়ের থাকে।
ফোল্ডার হাইলাইট (FolderHighlight) ব্যবহারকরে রং পরিবর্তন এবং টুল টিপ যুক্ত করতে পারি।

ফোল্ডার হাইলাইট(FolderHighlight)এর মাধ্যমে আপনি যেকোনো ফোল্ডারের রং পরিবর্তন করতে পারবেন । যদিও উইন্ডোজের মাধ্যমে ফোল্ডার আইকন পরিবর্তন করা যায় কিন্তু ফোল্ডার হাইলাইট (FolderHighlight) দিয়ে এক্সপ্লোরারের রাইট ক্লিক মেনুর মাধ্যমে রং পরিবর্তন করা যায়।
কিভাবে ব্যবহার করবেন?

ফোল্ডার হাইলাইট (FolderHighlight)ব্যবহার করা খুবই সহজ আপনি আপনার কম্পিউটার যতটুকুই জানুন না কেন।
ফোল্ডারের রং পরিবর্তন করতে, মাউস দিয়ে যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন তাতে রাইট ক্লিক করুন।
তারপর কনট্যাক্স মেনু থেকে ফোল্ডার হাইলাইট(FolderHighlight) সিলেক্ট করুন এবং উপযুক্ত রং নির্বাচন করুন।

যেসকল অপারেটিং সিস্টেম সাপোর্টকরে:
উইন্ডোজ ২০০০, উইন্ডোজ ২০০৩, উইন্ডোজ এক্স-পি,উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ ৭ এর x86 (৩২ বিট) এবং x64(৬৪বিট)
এবার সফটওয়্যার টি ডাউনলোড করুন এইখান থেকে
তারপরও কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
ফেসবুকে আমি

0 কমেন্ট:

Post a Comment

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।
পোস্টটি পড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ !!

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes